বেসিস নতুন কার্যনির্বাহী কমিটিদায়িত্ব গ্রহণ করলেন , চ্যালেঞ্জ করঅবকাশ বলবৎ

১১ মে, ২০২৪ ১৮:০৮  

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে দেশীয় সফটওয়্যারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রত্যয় নিয়ে গঠিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৬। শনিবার বেসিস সম্মেলন কেন্দ্রে নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসিস প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৌহিদ, সাবেক সভাপতি সরওয়ার আলম, হাবিবুল্লাহ এন করিম।

তারা নতুন কমিটির অফিস বিয়ারারদের হাতে ফুল দিয়ে বরণ করেন। পরিচারলকদেন হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন নির্বাচন বোর্ড।

অনুষ্ঠানে বেসিস সাবেক সভাপতি ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, নতুন কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর অবকাশ সুবিধা বলবৎ রাখা। এটা তাদের সামনে পাহাড় সমান বোঝা। আমি মনে করি, সফটওয়্যার ও ইন্টারনেট খাতকে অপর ৪ বাণিজ্য সংগঠনকে নিয়ে আজ থেকেই লড়াই করতে হবে। এজন্য সোশ্যাল মিডিয়াকে ব্যাবহারের আহ্বান জানেন তিনি।

এছাড়াও ডিজিটাল কিংবা স্মার্ট নয়, সবসময়ের সময়ের সঙ্গে এগিয়ে যেতে আহ্বান জানান সরওয়ার আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর বিজয়ী ও বিজিতদের একসঙ্গে বেসিসকে এগিয়ে নিতে সদস্যদের আচরণে জ্ঞান ভিত্তিক শিল্প হিসোবে গড়ে তোলার আহ্বান জানান। বেসিস এর সম্মান পুণরুদ্ধার করতে সহমর্মীতা ও শ্রদ্ধাবোধ জাগরুক করার ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য মামনুন কাদের, নাজিম ফারহান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বেসিসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং আপিল বোর্ডের সদস্য নাজনীন কামাল।

বাক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র সহ সভাপতি সামিরা জুবেরি হিমিকা বেসিস সংবিধান সংশোধনের প্রস্তাব দেন। ভাইস প্রেসিডন্ট আবু দাউদ খান নতুন সদস্যদের এসওপি জানাতে ওরিয়েন্টশন এবং কমিটিগুলোকে অ্যাক্টভ করতে সবাইকে নিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

১১ সদস্যের নির্বাহী পরিষদে 'ওয়ান টিম’ এর ৮ সদস্যের নিরঙ্কুশ বিজয়ে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান।

সহ-সভাপতি (প্রশাসন) নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল এবং সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন ডিভাইন আইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান।

এছাড়া, বেসিসের নবনির্বাচিত পরিচালক হয়েছেন এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, শ্যুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, এ আর কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক, বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম, কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এবং ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।

বেসিস অডিটোরিয়ামে আয়োজিত নির্বাহী পরিষদের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (ডিটিও) বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বেসিস এর নির্বাচন কেন্দ্রিক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

অনুষ্ঠানে পুনঃনির্বাচিত ও একাদশ বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আমি এবার ৫ম বারের মতো নির্বাচন করলাম আমার আগের মেয়াদে ৫৪ শতাংশ সদস্য বেড়েছে। এখন সবাই আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত হলাম।’

এবার আমি নতুন নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবো, যোগ করেন তিনি।

তিনি বলেন, আমি সোহেল ভাইকে ভাইসপ্রেসিডেন্ট প্রস্তাব ফিরিয়ে দিলেও তিনি এবং তার সঙ্গের অন্য দুই জন দ্বিগুণ এফোর্ট দেবেন।

প্রসঙ্গত, গত ৮ মে রাজধানীর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন, গুলশানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বেসিসের ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন প্যানেল ‘ওয়ান টিম’ ১১টি পদের মধ্যে ৮টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা পায়। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন প্যানেল ‘টিম স্মার্ট’ পেয়েছে ৩টি পদ।